চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরবের ‘গোলাপ’ ছবির নায়িকা পরীমণি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
দুইজন অভিনেতার ছবি, একে অপরের পাশে, একজনের হাতে অস্ত্র, অন্যজনের হাতে গোলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমণি। তার এই ছবির নাম ‘গোলাপ’। যেখানে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক নিরব। নিরব-পরীর স্ক্রিন শেয়ারের মাধ্যমে এবারই প্রথম রূপালি পর্দার দর্শকরা নতুন রসায়ন দেখতে পারেন।

কদিন আগে ছবিতে নিরব চুক্তিবদ্ধ হয়েছিলেন। ৩১ জানুয়ারি যুক্ত হলেন পরীমনি। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছিল। সেখানে নিরবকে দেখা গিয়েছিল।

তিনি জানিয়েছিলেন, পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। পরিচালনা করবেন সামছুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘গোলাপ’-এ যুক্ত হয়ে পরীমণি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।

এদিকে, ফুলের নাম ‘পুষ্পা’ দিয়ে ছবি বানিয়ে মাতিয়ে দিয়েছেন ভারতের দক্ষিণী পরিচালক সুকুমার। সাধারণ এ ধরনের নাম নারীদের বেলায় রাখা হয়। কিন্তু এই ছবিতে পুষ্পা নাম নিয়েই পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন। পরের ইতিহাস সবার জানা।

প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিও বাজিমাত বক্স অফিসে। ফুলের নামে যেহেতু নাম, পোস্টারেও ‘পুষ্পা’ ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? ছবির পরিচালক সামছুল হুদা বললেন, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।

Reneta

গোলাপে নিরব নাম ভূমিকায় অভিনয় করছেন। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাপনিরবপরীমণিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনে ড. ইউনূস, ইতিহাস থেকে পথ খোঁজার আহ্বান

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT