চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক সমিতির নতুন সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হায়াৎ, মহাসচিব হয়েছেন শাহীন সুমন।

বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী হায়াৎ বলেন, আমি বিজয়ের মাসে বিজয় পেয়েছি।

শাহীন সুমন বলেন, হায়াৎ ভাই একটা ব্র্যান্ড। তাকে নিয়েই এগিয়ে যাবো। এই জয় আমাদের সকলের।

শুক্রবার দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া সমিতির ২০২৩-২৪ মেয়াদের এই নির্বাচনে তারা একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজারকে মাত্র ৭ ভোটে হারিয়েছেন বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ।

সন্ধ্যা থেকে ভোট গণনার পর দিনগত রাত ১২.২০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

Reneta

আরো যারা নির্বাচিত হলেন:
ছটকু আহমেদ (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ মহাসচিব), সেলিম আজম (কোষাধ্যক্ষ), শাহীন কবির টুটুল (সাংগঠনিক সচিব), নূর মোহাম্মদ মনি (তথ্য প্রযুক্তি সচিব), আব্দুর রহিম বাবু (সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব), ওয়াজেদ আলী বাবলু (প্রচার প্রকাশনা ও দপ্তর)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেন:
মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, হাবিবুর রহমান হাবিব, এসডি রুবেল, বজলুর রাশেদ, পল্লী মালেক, ইফতেখার জাহান, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান।

পরিচালক সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৮জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ৩০২জন পরিচালক।

পরিচালক সমিতির নির্বাচনে আরও দুজন নির্বাচন কমিশন সদস্য ছিলেন সামসুল আলম ও বি.এইচ নিশান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াৎপরিচালক সমিতিলিড বিনোদনশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT