চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।

সিরিজ মুক্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে হইচইয়ের পক্ষে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। যেখানে পরিচালক অনম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি, ‘রঙিলা কিতাব’-এর লেখক কিঙ্কর আহসানসহ অনেকে।

এটার মধ্য দিয়েই প্রথমবার কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমনি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। সিরিজে তার চরিত্রের নাম সুপ্তী। যাকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে।

প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছেন, সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা জানতে চাইলে পরী প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ‘শুনেন আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্খাটা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।”

নির্মাতার কাছে এসময় একজন প্রশ্ন রাখেন, ‘রঙিলা কিতাব’-এ পরীকে কাস্টিং করার কী কারণ? উত্তরে অনম বিশ্বাস বলেন, সুপ্তী চরিত্রটির জন্য এমন একজন দরকার ছিলো, যিনি ব্যক্তি জীবনে তার মতোই। স্ট্রং মেন্টালিটির একজন খুঁজছিলাম, যার ভেতর মাদারহুডের বিষয়টা আছে। যেটা আমাদের এই গল্পটাকে সার্ভ করবে। পরীতো পারসোনাল লাইফে রকস্টার, তাকে আলাদা করে এই চরিত্রের জন্য কিছু ব্রিফ করতে হয়নি। আমার একটু কাজটাজ কমলো!

এসময় পাল্টা প্রশ্নে একজন জানতে চান, যে প্রত্যাশা নিয়ে পরীকে সুপ্তী চরিত্রটির জন্য বেছে নিয়েছিলেন, পরী সেটা কতোটুকু করতে পারলো? অনম সোজাসাপ্টা বলে দেন, ‘তার ভাবনার চেয়ে বহুগুণ ভালো করেছে পরী।’

Reneta

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসময় পরী বলেন, “নায়িকা টায়িকা বুঝি না। আমি একজন মানুষ। মানুষ হয়ে আসছি, মানুষ হয়ে যেতে চাই। মাঝখানে যা যা হয়েছে, তারমধ্যে কোনো রাখঢাক আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো- এই বয়স লুকানোটা আমার কাছে অনেকটা আরোপিত বিষয় মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা, আমি তাই।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসঅভিনয়ওয়েব সিরিজনুর ইমরানপরীমনিলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT