চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিএলে অংশ না নেয়ার কারণ জানালেন পরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
পরী সিসিএলে অংশ না নেয়ার কারণ ব্যাখ্যা করছেন, সংবাদ প্রতিবেদক. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রেটি ক্রিকেট লিগে দল ঘোষণার আগে থেকেই আয়োজকদের একাধিক ইভেন্টে উপস্থিত থাকতে দেখা গেছে চিত্রনায়িকা পরীমনিকে। ক্রিকেট ম্যাচে এই নায়িকার অংশ গ্রহণ করার কথাও নিশ্চিত করেছিলেন আয়োজকরা। সবাই ধরেও নিয়েছিলেন, তারকাদের এই ক্রিকেট লিগে অন্য অনেকের সাথে দেখা যাবে পরীকে!

কিন্তু বৃহস্পতি-শুক্রবারের ম্যাচগুলোতে পরীকে দেখা যায়নি। কেন অংশ নেননি, এ বিষয়ে কারণ ছিলো অজানা। কিন্তু শনিবার সকালে নিজেই সিসিএলে অংশ না নেয়ার কারণ জানালেন স্বপ্নজালের এই নায়িকা।

ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সাকিববাহিনীকে উৎসাহ দিতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে মিরপুর ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় তিন দিনব্যাপী তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে মারামারির ঘটনায় প্রশ্নবিদ্ধ পুরো টুর্নামেন্ট!

Banglabid

এরমধ্যে দীপংকর দীপনের দলের এক উঠতি নায়িকা অভিযোগ করেন, মোস্তফা কামাল রাজের দলের খেলোয়ার ও চিত্রনায়ক শরিফুল রাজ তার গায়ে হাত তুলেছে! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত শোরগোল! এরমধ্যেই চিত্রনায়িকা পরীমনি বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে জানালেন সিসিএলে তার অংশ না নেয়ার কারণ!

শনিবার সকালে পরী তার স্ট্যাটাসে লিখেন,‘এই অ্যাগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল–এ, আল্লাহ বাঁচাইছে।’

নাম উল্লেখ না করলেও কথাটি তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তা বুঝতে আর কারো বাকি নেই! স্ট্যাটাসে নামটি খোলাসা না করলেও বিভিন্ন জনের মন্তব্যের রিপ্লেতে ক্ষুব্ধ পরীমনির ইঙ্গিত স্পষ্টতই শরীফুল রাজের প্রতি!

Reneta

বেশ কয়েকটি কারণ দর্শিয়ে সম্প্রতি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। তা বুঝে পেয়ে রাজও গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরীর সাথে বিচ্ছেদে আপত্তি নাই বলেও জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট লিগতারকাদের ক্রিকেটপরীমনিমারামারিরাজরাজ-পরীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT