চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
একজন নারী সংবাদ প্রতিবেদক, টেকসই ও আধুনিক পরিবেশে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার পক্ষে অভিনয়শিল্পী বা কলাকুশলীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারা সরব ছিলেন শেখ হাসিনা সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরব ভূমিকা পালন করেন। ছাত্র-জনতার আন্দোলন যখন দানা বাঁধে, তখন তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।

সম্প্রতি সেই গ্রুপটির কার্যক্রম কেমন ছিলো, সেসবের স্ক্রিনশট ফাঁস হয়েছে। সেই সাথে জানা গেছে, কারা কারা ছিলেন ‘আলো আসবেই’ গ্রুপটিতে। ফাঁস হওয়া স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা গেছে, ছাত্র-জনতার পক্ষে যেসব শিল্পী ফেসবুকে কথা বলেছেন, সেসবের স্ক্রিনশট গ্রুপটিতে শেয়ার করেছেন সদস্যরা। যাদের তালিকা করে পরে ব্যবস্থা গ্রহণের বিষয়েও গ্রুপটিতে আলোচনা হয়।

পরিচিত এই শিল্পীদের ‘আলো আসবেই’ গ্রুপে অন্য শিল্পীদের নিয়ে এমন আলোচনা সমাজের সব মহলে উদ্বেগের পাশাপাশি সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছেন ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানানো শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।

Banglabid

ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোর মধ্যে সবচেয়ে বেশী সমালোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী অরুণা বিশ্বাসের একটি কথা। ছাত্র-জনতার এক দফা দাবীতে যখন রাজধানী উত্তাল, হিমশিম খাচ্ছে বিগত সরকারের প্রশাসন; সেসব খবরে ‘আলো আসবেই’ গ্রুপে অরুণা পরামর্শ দিয়ে লিখেছেন,‘গরম জল দিলেই হবে’!

আন্দোলনকারী ছাত্র-জনতার উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের এমন মনোভাবকে কেউ সুস্থ চিন্তার বলে মেনে নিতে পারছেন না। সাধারণ মানুষ থেকে গণমাধ্যম ও শোবিজ অঙ্গনের মানুষেরাও অরুণার এমন অবস্থানের সমালোচনা করছেন।

বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনিও। ‘গরম জল দিলেই হবে’- অরুণা বিশ্বাসের এমন স্ক্রিনশট ফাঁস হওয়া নিয়ে করা একটি সংবাদ নিজের ওয়ালে শেয়ার করে সিনিয়র অভিনেত্রীর প্রতি ধিক জানিয়েছেন পরী।

Reneta

অরুণাকে উদ্দেশ করে পরী লিখেছেন,“অমানুষ! হিংস্র! লোভি! এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে থু।”

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন থিয়েটার, টিভি নাটক এবং সিনেমাসহ সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত বহু মানুষ। গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার সাথে সাথে কারা ছিলেন সেই তালিকায়, সেটাও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অরুণা বিশ্বাসআলো আসবেইনাটকপরীমনিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT