চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকদের মোক্ষম জবাব পরীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
বিনোদন
A A
pori moni

গেল ২৪ অক্টোবর ছিল আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন। প্রতিবারের মতো এবারের জন্মদিনটিও ঘটা করে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে উদযাপন করেন তিনি। যা অন্য বছরগুলোর মতোই আলোচনার জন্ম দিয়েছে। তবে এবারের জন্মদিনে পরীর পোশাক নির্বাচন নিয়ে নেটিজেনদের অনেকে সমালোচনায় মেতেছিলেন! যাদের এবার মোক্ষম জবাব দিলেন ঢাকাই ছবির এই নায়িকা!

এবারের জন্মদিনের সন্ধ্যায় পরী বিমানবালার সাজে আভির্ভূত হন। মাথায় টুপি, টুপি থেকে বের হয়ে আসা ওড়না, লাল শার্ট আর সাদা রঙের লুঙ্গি কাছা দৃষ্টি কেড়েছে অনেকের। তবে অন্তর্জালে পরীর এই পোশাক নিয়ে সমালোচকদের সংখ্যাই ছিলো বেশি। যাদের উদ্দেশেই এবার পরী দিলেন কড়া জবাব!

রবিবার রাতে পরী তার নিজস্ব ফেসবুক থেকে সমালোচকদের উদ্দেশে লেখেন, ‘এই যে আমি গুণিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোর, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি,পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিং জয়েন করলাম। দারুণ একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

অক্টোবরের ১১ তারিখ থেকে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়ে ব্যস্ত ছিলেন পরী। টানা শুটিংয়ের মাঝখানেই ২৪ অক্টোবর এক দিনের ছুটি নিয়ে ঢাকায় এসে জন্মদিন পালন করেন তিনি। এর পরদিনই আবার ফিরে যান শুটিং লোকেশন মানিকগঞ্জে। শুটিং শেষ করে ৩১ অক্টোবর ঢাকায় ফেরেন এই নায়িকা। সেখানে থেকে এসেই সমালোচকদের উদ্দেশে এমন বার্তা দিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গিয়াস উদ্দিন সেলিমগুণিণগুণিনপরীমনিবিনোদনলিড বিনোদনসমালোচকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT