চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সুপারহিট, এবার ইউরোপের তিন দেশে যাচ্ছে ‘পরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
বিনোদন
A A

বাংলাদেশে সাফল্যের সঙ্গে মুক্তির একমাস পরেও চলছে ‘পরাণ’। ১২ আগস্ট মুক্তি পায় অস্ট্রেলিয়ায়। সেখানেও আগ্রহ নিয়ে ‘পরাণ’ দেখছেন প্রবাসী বাঙালিরা। এবার লাইভ টেকনোলজিস প্রযোজিত সুপারহিট এই ছবি মুক্তি পাচ্ছে ইউরোপের তিন দেশ ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে।

লাইভ টেকনোলজিসের পরিচালক ও ‘পরাণ’ এর প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অস্ট্রেলিয়ার পর ইউরোপের তিন দেশ ফিনল্যান্ড, ডেনমার্ক ও সুইডেনে মুক্তি দিচ্ছি ‘পরাণ’। আগে ফিনল্যান্ডে মুক্তি পাবে। পরে যাবে সুইডেট ও ডেনমার্কে। সেখানকার দর্শকের আগ্রহের কারণেই ‘পরাণ’ মুক্তি দিচ্ছি।

১৪ সেপ্টেম্বর ফিনল্যান্ডে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন সেখানকার প্রবাসী বাঙালি আশরাফুল আলম রনি। ফিনল্যান্ড থেকে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, এর আগে তিনি তার উদ্যোগে ‘আয়নাবাজি’ ও ‘ভুবনমাঝি’ দুটি সিনেমার প্রদর্শন করেছিলেন। ১৪ সেপ্টেম্বর দেশটির কিনো ময়ূরী সিনেমা হলে ‘পরাণ’ মুক্তি দিচ্ছেন।

পরিবেশক আশরাফুল আলম রনি বলেন, ফিনল্যান্ডের প্রবাসীরা ‘পরাণ’ দেখতে চাইছেন। করোনা পরবর্তী নতুন অনেক শিক্ষার্থী এসেছেন। তারা অনেকেই শো-এর জন্য অগ্রিম বুকিং দিচ্ছেন। মনে হচ্ছে আগের দুই ছবির তুলনায় ‘পরাণ’ এর শো বেশি করতে পারবো। ভবিষ্যতে ভালো সিনেমা পেলে উৎসাহ নিয়ে ফিনল্যান্ডে রিলিজ দিতে পারবো।

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি মুক্তির পর একমাসেই ব্লক বাস্টার হয়ে ওঠে। শুধু সিনেপ্লেক্স নয়, দেশের সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও মেতে ওঠে পরাণ-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপইয়াশ রোহানপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসুপারহিট
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্টিনেজকে নিয়ে উদ্বোধনী একাদশ সাজাবেন স্কালোনি

জুন ১৬, ২০২৬

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT