চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পপিকে ‘স্টুপিড’ বললেন ওমর সানী, কিন্তু কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৫, মে ২০২৫
বিনোদন
A A

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ‘স্টুপিড’ বলে শাসন করলেন চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়ে রেগে গিয়ে পপিকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সিনেমাজগত থেকে দূরে সরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন পপি। তবে হঠাৎই পারিবারিক কারণে মা, বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে আসেন অভিনেত্রী।

নায়িকার বিরুদ্ধে মা ও বোনরা জিডি করলে পরিবারের নানা জটিল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে আসেন পপি। ওই সময় অভিনেত্রী নিজের দুঃখের কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে জানান, তার পরিবার তাকে ‘টাকা তৈরির মেশিন’ হিসেবে তৈরি করেছেন, পরিবারের ভালোবাসা তিনি পাননি।

পপি ওই সময় আরও জানান, বর্তমানে স্বামী, সংসার নিয়ে সুখে আছেন তিনি। আর কাজ করতে চান না সিনেমা জগতে। এখানে কাজের ফলে তার ভালো ফ্যামিলিতে বিয়ে হচ্ছিল না বলে মন্তব্য করলে বিরক্ত হন সানী।

সম্প্রতি সংবাদমাধ্যমের এক বিশেষ সাক্ষাৎকারে আলাপচারিতায় পপি প্রসঙ্গ উঠলে চিত্রনায়িকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্ষেপে যান সানী। বলেন, আসলে পপি একটা স্টুপিড। ও যদি সিনেমার নায়িকা না হতো, ওকে কে চিনতো? নায়িকা না হলে ওকে ওর স্বামীও কিন্তু বিয়ে করতো না!

সানী আরও বলেন, পপির অভিযোগ সিনেমায় কাজ করতে গিয়েই নানা পারিবারিক ঝামেলায় ও জড়িয়েছে। ওকে ওর মা নায়িকা না বানিয়ে অন্য কিছু কেন বানালো না এ নিয়েও ওর আক্ষেপ। এতে সিনেমা জগতকে ছোট করা হয়, সিনেমাকে অবজ্ঞা করা হয়। পপির এ ধরনের কথাবার্তা আবেগী। ফাজলামো ছাড়া আর কিছুই মনে হয়নি আমার। এর জন্য ওকে যদি আমি শাসনও করতে চাই, সে অধিকার আমার আছে। কারণ আমি ওর দুলাভাই।

Reneta

আক্ষেপ করে এ চিত্রনায়ক বলেন, পপির ওই বক্তব্যের মাধ্যমে ও আসলে নিজেকেই ছোট করে ফেলেছে। স্বামী, সন্তান নিয়ে ব্যস্ত থাকতে চায়, থাকুক। আমি ওর দুলাভাই। গত চার,পাঁচ বছরে আমার, ওর বোনের (চিত্রনায়িকা মৌসুমী) কোনো খবর নেয়নি। না নিক, আমিও চাই না, ও আমাদের খবর নিক।

সবশেষে সানি বলেন, ‘কুলি’ সিনেমায় আমার বিপরীতে অভিনয় করে সিনেমাজগত শুরু হয় পপির। পরিচালক আকবর আর প্রযোজক সিদ্দিক ভাইয়ের হাত ধরে সিনেমা জগতে পা রাখে পপি। সেসব স্মৃতি ভোলার নয়। ওর জন্য আমার কোনো পরামর্শ নেই।

তবে দিনশেষে পপির জন্য সব সময় ভালোবাসা, দোয়া, স্নেহ, আদর, সোহাগ সব আমাদের থাকবে। আর সুখের দিন না হোক, দুঃখের দিন কখনও যদি ও আমাকে, আমাদের স্মরণ করে দুলাভাই হিসেবে আমি ওর বিপদে অবশ্যই ঝাঁপিয়ে পড়বো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমর সানীপপিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT