চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২২
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না, তবে নির্বাচনে তার জনপ্রিয়তা যাচাই হয়।

কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, রাজী মোহাম্মদ ফখরুল, এডভোকেট আবুল হাসেম খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, নাসিমুল আলম চৌধুরী, মো. নুরুল আমিন রুহুল, নিজাম হাজারী, আঞ্জুম সুলতানা সীমা, এ্যারোমা দত্ত ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান বাবলু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT