চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুড়ে ছাই পুনমের অ্যাপার্টমেন্ট, কেমন আছেন অভিনেত্রী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে। জানা গেছে, সেই ভবনের একটি অ্যাপার্টমেন্ট ছিল বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের। জানা গেছে, এসময় অভিনেত্রীর ফ্ল্যাটেও আগুন ধরে যায়। তবে এই ঘটনায় তার বাড়িতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইতিমধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে তিনি নিজেই ঘটনার পুড়ে যাওয়া দেয়াল ও জিনিসপত্রের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। পুনম সোশ্যাল মিডিয়া মাধ্যমে জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে ফ্ল্যাটেই ছিল পুনমের পোষ্য সিজার। স্বস্তির বিষয় পোষ্যটির কোন ক্ষতি হয়নি। পুনমের বাড়ির পরিচারিকাদের তৎপরতাতেই সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। পরবর্তীতে ওই অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা দমকল কর্মীদের খবর দেওয়ায় তারা পুনমের ওই অ্যাপার্টমেন্টের আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের ১৬ তলায় থাকেন পুনম। অভিনেত্রী জানিয়েছেন, হতাহতের ঘটনা না ঘটলেও তার ঘরের বহুকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পুনম আরো লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরে কিছুই হয়নি। সিজার, আমার কর্মচারীরা, আমার বোন ঠিক আছে। হ্যাঁ, ঘর পুড়েছে, তবে প্রাণগুলি বেঁচে গিয়েছে।’

২০২০ সালে স্যাম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম পাণ্ডে। সেবছরই গোয়াতে মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন পুনম ও স্যাম। পরে স্বামী স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পুনম। মাঝে জানিয়েছিলেন স্বামীর মারধরের কারণে তিনি হাসপাতালে ভর্তি। পরে অবশ্য বিবাহ-বিচ্ছেদের পথেই হাঁটেন পুনম পাণ্ডে।

পুনমকে শেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো ‘লক আপ’-এ। কঙ্গনা সঞ্চালিত এই শোয়ে নিজের বিবাহ নিয়ে বেশকিছু তথ্যও সামনে এনেছিলেন অভিনেত্রী।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুনম পান্ডেবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

মে ১৫, ২০২৬

হান্টা ভাইরাসে প্রতি ১০ জনে প্রাণ হারাতে পারেন ৪ জন | Hantavirus

মে ১৫, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, কীভাবে কাজ করবে?

মে ১৫, ২০২৬

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT