চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
অন্যান্য, রাজনীতি
A A

১৭ বছর পর দেশে ফেরার পর দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তিনি মাজার জিয়ারত করেন।

জিয়ারত উপলক্ষে সকাল থেকেই চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন। এ সময় তাঁদের হাতে দলীয় পতাকা ও ফেস্টুন দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্লোগানও দিতে শোনা যায়।

সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনের সামনের সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিয়াউদ্যান ও আশপাশের এলাকায় অবস্থান নেন।

দুপুরের দিকে তারেক রহমান জিয়াউদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছু সময় নীরবে মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতারা।

মোহাম্মদপুর থেকে আসা বিএনপির এক কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি তাঁর বাবার কবর জিয়ারত করবেন- এটা আমাদের জন্য খুব আবেগের বিষয়। নেতাকে একনজর দেখতেই এখানে এসেছি।’

Reneta

স্বেচ্ছাসেবক দলের এক কর্মী মারুফ বলেন, ‘গতকাল দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে দেখার আশায় এসেছি।’

জিয়ারত শেষে তারেক রহমান নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জিয়াউদ্যান ত্যাগ করেন। দিনের পরের কর্মসূচি অনুযায়ি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলাচন্দ্রিমা উদ্যানজাতীয় সংসদ ভবনজাতীয় স্মৃতিসৌধজিয়াউর রহমানতারেক রহমানদলীয় নেতাকর্মীদেশে ফেরাবাংলাদেশ রাজনীতিবিএনপিমাজার জিয়ারতশহীদ রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT