চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব কখনো স্লোগান দিয়েছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান মাঠে শোচনীয়ভাবে স্লোগান দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এতদিন শুধু ছিলেন খেলার মাঠে। সেখানে ব্যাট-বল, হাত-চোখের ইশারায় পুরো মাঠ নিয়ন্ত্রণ করেছেন। এবার খেলার মাঠ পাশে রেখে পা রেখেছেন রাজনীতির মাঠে। যেখানে কেবল ইশারায় কাজ চলে না, দিতে হয় জ্বালাময়ী বক্তব্য, মঞ্চ কাঁপানো স্লোগান। কথা তো সাকিব সুন্দর করেই বলতে পারেন, স্লোগানের অংশে সাকিব কেমন জেনে নেয়া যাক তার মুখ থেকেই।

স্লোগান দিয়েছেন কিনা, চ্যানেল আই ভবনে এক আলাপচারিতায় এ বিষয়ে সাকিবে সাফ উত্তর, ‘না। তবে আমি একটা জিনিসে খুবই দুর্বল, সেটা হচ্ছে বক্তৃতা দেয়া। এখন আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন আমি স্কুলে ছিলাম, তখন কেন আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না। সবসময় তো শুধু খেলাধুলাতেই অংশগ্রহণ করেছি। ওটা একটা আফসোস।’

‘সেগুলোতে যদি আমি অংশগ্রহণ করতাম, আমি নিশ্চিত যে একজন ভালো বক্তাও হতে পারতাম। আলাদাভাবে বলতে গেলে আমি যেটা মনে করি, রাজনীতিতে একজন ভালো বক্তা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমি কিছু বই পড়ছি, কীভাবে ভালো বক্তা হওয়া যায় এবং এই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করছি।’

‘তবে হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর খুব ভালো দিতে পারি। আপনি আমাকে প্রশ্ন করবেন আমার কোন সমস্যা নেই, সেগুলোর উত্তর দিয়ে যাব। কিন্তু আমার যখন কোন একটা বিষয় নিয়ে বক্তৃতা দিতে হবে, কোনো একটা বিষয় নিয়ে ১০ মিনিট কথা বলতে হবে, সেটা নিয়ে আমার অস্বস্তি আগেও ছিল, সেটা এখনো আছে। ৩০ সেকেন্ড হলে একটা কথা। কিন্তু একজন মানুষ ১০ মিনিট কীভাবে বক্তৃতা দিতে পারেন, সেটা আমার জানা নেই। তাই ওই শিল্পটাও আমাকে আয়ত্ত করতে হবে।’

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মাগুরা-১ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব প্রত্যাশামতো পেয়েছেন নৌকা প্রতীকই। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাইগার অধিনায়ক। এরআগে তিনটি আসনে মনোনয়ন কেনা টাইগারদের বিশ্বসেরা তারকা ২৬ নভেম্বর মাগুরা-১ আসন থেকে নৌকার মাঝি হওয়ার অনুমতি পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচনটাইগার ক্যাপ্টেনমাগুরারাজনীতিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT