রাজনীতি

রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়লো আরও দুই মাস

নির্বাচন কমিশনের লোগো, বাংলাদেশ নির্বাচন প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন।

রোববার ২০ এপ্রিল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই কথা জানান।

আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আজ ২০ এপ্রিল শেষ হচ্ছে। আমরা এই সময়সীমা ২২ জুন পর্যন্ত করব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত সময়সীমা একই শর্তে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন সময়সীমা বাড়ানো হচ্ছে, জানতে চাইলে ইসি সচিব জানান, এ পর্যন্ত আমাদের কাছে ২০টি রাজনৈতিক দলের সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে। বিভিন্ন মেয়াদে সময়সীমা বাড়াতে তারা আবেদন করেছেন।

বিষয়:নিবন্ধন নির্বাচন কমিশন রাজনৈতিক দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…