রাজনীতি

সিইসি ও ইসি নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো একমত: আলী রীয়াজ

সিইসি ও ইসি নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি ও ইসি নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রকাশের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারদের নিয়োগ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২৩ জুলাই) আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্য সদস্যরা হবেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি।

আলী রীয়াজ বলেন, “বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারগণকে নিয়োগের জন্য আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ‘ইচ্ছাপত্র’ ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহবান করাসহ নিজস্ব উদ্যোগে কার্যক্রম পরিচালনা করবেন।

বিষয়:নির্বাচন কমিশন ফরেন সার্ভিস একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…