চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার অন্তর্ভুক্তির প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকাসহ দেশের নগরগুলোর দুরবস্থার পেছনে সমন্বয়হীনতা এবং সিটি মেয়রদের পর্যাপ্ত ক্ষমতার অভাব বড় কারণ বলে মনে করছেন নগর বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। তাঁদের মতে, শক্তিশালী নগর সরকার (সিটি গভর্নমেন্ট) গঠন করে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব নিশ্চিত করা গেলে নগরের বহু সমস্যা সমাধান সম্ভব। এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নগর সরকার গঠন এবং নগর সমস্যার সমাধানে সুস্পষ্ট রূপরেখা অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটির যৌথ আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত “ঢাকা বাঁচানোর ইশতেহার” শীর্ষক নগর সংলাপে এসব মত তুলে ধরা হয়। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, সিটি করপোরেশনের ক্ষমতা বর্তমানে ময়লা পরিষ্কার ও বাতি লাগানোর মধ্যেই সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযান টেকসই করা যাচ্ছে না। তিনি জানান, ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা থেকে প্রতি মাসে বিপুল অর্থ আদায় হলেও সিটি করপোরেশন সেই অর্থ পায় না। ওয়াসা, রাজউক ও পুলিশকে সিটি করপোরেশনের অধীনে এনে পূর্ণাঙ্গ সিটি গভর্নমেন্ট গঠনের ওপর তিনি জোর দেন।

Banglabid

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিভিন্ন সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব রয়েছে। ঢাকার ওপর জনসংখ্যার চাপ জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি সিটি গভর্নমেন্ট গঠনকে অপরিহার্য বলে মন্তব্য করেন।

সংলাপে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও নগর পরিকল্পনাবিদদের প্রতিনিধিরাও সমন্বিত নগর সরকার, নাগরিক অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব নগর গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘নগর সরকারঢাকা নগরঢাকা বাঁচানোর ইশতেহারনগর উন্নয়ননগর সমস্যানগর সংলাপবাংলাদেশ রাজনীতিরাজনৈতিক ইশতেহারসিটি করপোরেশনসিটি গভর্নমেন্ট
শেয়ারTweetPin1

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT