সতর্ক থাকতে বললেন জামায়াত আমির

ফাইল ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই মতবিরোধে রূপ না নেয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন। একইসাথে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আবরার ফাহাদ হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, এর মাধ্যমে একটি সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। এসময় আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






