জনপদ

রাজশাহী পুলিশ লাইনের শৌচাগারে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

রাজশাহী পুলিশ লাইনের শৌচাগারে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী পুলিশ লাইনের শৌচাগারে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, ঘটনাস্থলে পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ব্যারাকের শৌচাগার থেকে মাসুদ রানা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশ জানায়, মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন। রোববার সকালে ব্যারাকসংলগ্ন শৌচাগারে তার লাশ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা কর্তৃপক্ষকে জানান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মাসুদের পারিবারিক টানাপড়েন ছিল। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলটি রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার আওতায় পড়ায় তদন্ত করছে ওই থানা পুলিশ।

রাজপাড়া থানার অফিসার ইসচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত লাশ ঘটনাস্থলে ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:ঝুলন্ত লাশ উদ্ধার লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…