অন্যান্য

বিক্ষোভরত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

বিক্ষোভরত বিডিআর সদস্যরা পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হচ্ছে, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিডিআর সদস্যদের লংমার্চ কর্মসূচি পুলিশি বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পন্ড হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে মৎস্যভবন ও কাকরাইল হয়ে যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইলে লংমার্চে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা জানান, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত হয়েছেন কয়েকজন। সেসময় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…