চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ: আইজিপি

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
৪:২০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে পুলিশ কঠোরভাবে প্রতিহত করবে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার পর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শতবর্ষের পুরাতন প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ আমরা নির্বাচনের দায়িত্ব পালন করেছি, অতি সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে। নির্বাচন কমিশন পুলিশের ওপর যে দায়িত্ব দিবে আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে বলেও জানান আইজিপি।

এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন টুঙ্গিপাড়ায় পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।

এসময় এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিচৌধুরী আবদুল্লাহ আল মামুননির্বাচনপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT