বাংলাদেশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি পুলিশ কর্মকর্তা, মনিরুল ইসলাম ও গোলাম মোস্তফা, একসঙ্গে ছবি তুলেছেন, পটভূমি সাদা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম পুননির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

শনিবার (২ মার্চ ) রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সাধারণ সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়:পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনিরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…