জনপদ

পুলিশের সঙ্গে ‘কানা জহির’ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ ২

নৌকা চলাচল করছে বঙ্গোপসাগরে, জলরাশি বিশাল ও শান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে কিছু নৌকা চলাচল করছে, আকাশ মেঘাচ্ছন্ন, জলরাশি শান্ত ও বিশাল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার কালীরচর সদর থানা পুলিশের সঙ্গে ডাকাত কানা জহির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এসময় ককটেল, রাইফেলের গুলি, চাইনিজ কুড়াল ও স্পিডবোট জব্ধ করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কালীরচর গ্রামে এই সংঘর্ষ হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত কানা জহির বাহিনীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কালীরচর গ্রামের মেঘনা নদীতে ছুটে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে। জহিরসহ ৫ জনের ডাকাতদল ছিল ওই স্পিডবোটে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। পাল্টা গুলি ছুড়ে পুলিশ।

সদর থানার ওসি বলেন, গুলির পর ডাকাত সদস্যদের ধরতে ধাওয়া করলেও তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পালিয়ে যায়। তাই গুলিবিদ্ধসহ সঙ্গীয় ডাকাতদের গ্রেপ্তার করা যায়নি। তবে ৪টি ককটেল ও এক রাউন্ড গুলি, কুড়াল ও স্পিডবোট জব্ধ করেছে পুলিশ।

বিষয়:গুলিবিদ্ধ গুলিবিদ্ধ ২ পুলিশ-ডাকাতের গোলাগুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…