চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ হত্যা মামলায় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায়  ছাত্রদল ও যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

তিনি আরও বলেন, একই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

এছাড়াও ফেনী মডেল থানাধীন ইসলামপুর এলাকায় ককটেল বোমা বিস্ফোরণ ও নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার সহ তিন জন নাশকতাকারীকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Reneta

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চারজনকে শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে আটক করা হয়। আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।

ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারছাত্রদল ও যুবদল নেতাপুলিশ হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT