আদালত

পুলিশ কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানের নির্দেশ ট্র‍্যাইব্যুনালের

চানখারপুলে গুলি

পুলিশ কনস্টেবল সুজনের ছবি, বন্দুক হাতে শত্রু লক্ষ্য করে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কনস্টেবল সুজন একটি রাস্তায় বন্দুক নিয়ে শত্রু লক্ষ্য করে প্রস্তুত অবস্থানে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার কর্মসূচি চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলি করে কয়েকজনকে হত্যার অভিযোগে গনহত্যার ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১২ জানুয়ারি এই আদেশ দেন। সেই সাথে আগামী ২৩ ফেব্রুয়ারী এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

ট্র‍্যাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। এসময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুজনকে ১২ জানুয়ারি হাজিরের নির্দেশ দেন। সে অনুযায়ী আজ সকালে সুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের নতুন ভবনের হাজত খানায় আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় মানুষকে নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য মো. সুজন হোসেন। পরবর্তীতে সুজন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…