জনপদ

পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাই

পুলিশের অস্ত্র ও আসামী ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামী ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের সঙ্গে স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেনীর সোনাগাজীতে আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় পুলিশের অস্ত্র-ওয়ারলেস ছিনতাই করে হামলাকারীরা।

আজ মঙ্গলবার ৭ অক্টোবর ভোরে ৬টার সময় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, একাধিক মামলার আসামী জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারি উপপুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র-ওয়ারলেস লুট করে আসামীকে চিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে জাহেলুদ ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়ারলেস উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:আসামী ছিনতাই পুলিশের ওপর হামলা সোনাগাজী মডেল থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…