চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন: পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ নৌবাহিনী লোগো, নৌবাহিনী, সমুদ্র, দেশপ্রেম. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান কোটাবিরোধী আন্দোলনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

আজ বুধবার রাতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পুলিশ সুপার ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং শিক্ষার্থী ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে।

Banglabid

যেকোন দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদ বিনষ্ট করা কোনভাবেই কাম্য হতে পারে না।

আরও বলা হয়, চলমান কোটা বিরোধী আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হীন উদ্দেশ্যে এবং উসকানি প্রদানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এসব গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সকলের প্রতি আহবান জানাচ্ছে।

Reneta

জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনের প্রতি শ্রদ্ধাশীলকোটা আন্দোলনপুলিশ সদর দপ্তরশান্তিপূর্ণ পরিবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT