চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অষ্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী সমাবেশকে ঘিরে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অভিবাসনবিরোধী সমাবেশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশের পক্ষ থেকে সমাবেশে পেপার স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সমাবেশে এ পরিস্থিতি তৈরি হয়।

“মার্চ ফল অষ্ট্রেলিয়া” ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে মেলবোর্ন ছাড়াও সিডনি, পার্থ, ক্যানবেরা ও ব্রিসবেনসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অংশ নেয়। তারা অভিবাসন বন্ধ করার দাবি জানায়।

মেলবোর্নে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন বলে স্থানীয় এসবিএস নেটওয়ার্ক জানিয়েছে। তবে একই সময়ে পাল্টা বিক্ষোভকারীরাও হাজির হন, এতে উভয়পক্ষের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েন করে।

এ ঘটনায় কমপক্ষে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে হামলাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যান আলি এসব বিক্ষোভকে ‘নাৎসিদের সংগঠিত সমাবেশ’ আখ্যা দিয়ে বলেন, “এটি কোন সাধারণ আন্দোলন নয়, বরং সুস্পষ্টভাবে বর্ণবাদী এজেন্ডা।”

Reneta

অভিবাসনবিরোধী কর্মী গ্লেন অলচিন দাবি করেন, “দেশের অবকাঠামো ভেঙে পড়ছে, বাড়িঘর নেই, হাসপাতালের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাই অভিবাসন বন্ধ করতে হবে।”

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক করেছে, দেশটিতে কট্টর ডানপন্থী গোষ্ঠী বেড়ে উঠছে এবং তারা ক্রমশ সংগঠিত হচ্ছে। এরই মধ্যে নাৎসি স্যালুট ও সন্ত্রাসী প্রতীক নিষিদ্ধ করার আইন কার্যকর হয়েছে।

সমালোচকরা এই দাবির নিন্দা করেছেন, অস্ট্রেলিয়ায় ডানপন্থী চরমপন্থার বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে প্রতি দু’জনের মধ্যে একজন হয় বিদেশে জন্মগ্রহণ করেন অথবা তাদের পিতামাতা বিদেশে জন্মগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনবিরোধী সমাবেশবহুসাংস্কৃতিকমার্চ ফল অষ্ট্রেলিয়ামেলবোর্নসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬

হবিগঞ্জে লটকন ও মিশ্র ফলবাগান করে সফলতা

জুলাই ১, ২০২৬

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জুলাই ১, ২০২৬

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

জুলাই ১, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT