চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পাশ থেকে সরে যাচ্ছে পোল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পোল্যান্ডের সেনারা ট্রাকের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কির জাতিসংঘের ভাষণের পর থেকেই ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের দূরত্ব তৈরি হতে শুরু করেছে। কারণ, নাম উল্লেখ না করে ওই বক্তৃতায় পোল্যান্ডকে আক্রমণ করেছিলেন তিনি। এরপর সম্প্রতি ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি এবং দেশটিতে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে পোল্যান্ড।

ডয়েচ ভেলে জানিয়েছে, পোল্যান্ড বলছে তারা আর ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করবে না। কারণ এর ফলে নিজের দেশের কৃষকদের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। পাশাপাশি ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

ফলে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জেলেনস্কির দেশ থেকে পোল্যান্ড যে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করছিল, তা আর করা হবে না। শুধু পোল্যান্ড নয়, হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে।

Banglabid

মূলত, কৃষ্ণসাগরের রাস্তা দিয়ে ইউক্রেন বিপুল পরিমাণ খাদ্যশস্য আফ্রিকায় পাঠাতো। যুদ্ধ শুরু হওয়ার পর রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। পরে রাশিয়ার সাথে একটি চুক্তি করে ইউরোপে খাদ্যশস্য সরবরাহ করতে শুরু করে ইউক্রেন। তখন পোল্যান্ডসহ ইউরোপের বহু দেশ ইউক্রেন থেকে খাদ্যশস্য কিনতে থাকে।

খাদ্যশস্য আমদানির কারণে অসন্তুষ্ট হয়েছেন পোল্যান্ডের কৃষকরা। এর ফলে তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। সে কারণেই পোল্যান্ড সম্প্রতি শক্ত অবস্থান নিয়েছে। স্বাভাবিকভাবেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার জাতিসংঘের ভাষণে বিষয়টি উল্লেখ করেন।

এতেই চটেছে পোল্যান্ড, তারা রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। এরপর দেশটির প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করা হবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, পোল্যান্ড এবার নিজের সামরিক শক্তি উন্নত করার কাজে মন দেবে। নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করবে।

Reneta

অথচ এই পোল্যান্ডই যুদ্ধের প্রথম দিন থেকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। পোল্যান্ডই প্রথম দেশ যারা ইউক্রেনকে প্রথম অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। অন্য দেশ থেকে আসা অস্ত্র পোল্য়ান্ডের রাস্তা দিয়ে যাতে ইউক্রেনে ঢুকতে পারে, সেই ব্য়বস্থাও তারা করে দিয়েছে। কিন্তু জেলেনস্কির বক্তৃতার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকৃষ্ণসাগরজেলেনস্কিপোল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুত্র সন্তানের আশায় একে একে ৬ কন্যা সন্তান

পরবর্তী

এক হত্যাকাণ্ড, শেষ দু’দেশের সম্পর্ক

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের আলোচনা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক হত্যাকাণ্ড, শেষ দু'দেশের সম্পর্ক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও উত্তপ্ত অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT