সত্তর দশকের অন্যতম কবি বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ১০ জুলাই সকাল সাড়ে আটটায় উত্তরার নিজ বাসায় কবির মৃত্যু হয়।
তিনি নানা রোগে ভুগছিলেন। মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার তথ্য নিশ্চিত করেছেন।
মাকিদ হায়দার ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পাবনা জেলার দোহারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। বাবা মায়ের সাত ছেলে ও সাত মেয়ে। তিনি ছেলেদের মধ্যে ষষ্ঠ। তার ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই দেশের সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত।







