শিল্প সাহিত্য

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি হেলাল হাফিজ

প্রখ্যাত কবি হেলাল হাফিজের ছবি, তিনি গম্ভীর মুখাবয়ব নিয়ে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কবি হেলাল হাফিজের ছবি, তিনি গম্ভীর মুখাবয়ব নিয়ে দেখছেন, পেছনে সবুজ গাছের পাতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম, দ্রোহ ও মানবতার কবি হেলাল হাফিজ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বাঁ পাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এ কবিকে। িপরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:কবি হেলাল হাফিজ চিরনিদ্রা বুদ্ধিজীবী কবরস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…