চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরেন্টোতে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:১৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A
কবি হেলাল হাফিজের স্মৃতিচারণে অংশগ্রহণকারীরা টরেন্টোতে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ শিরোনামে কানাডার টরেন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রচণ্ড শীত উপেক্ষা করে কবি হেলাল হাফিজের ভক্তরা জমায়েত হয়েছিল মিলনায়তনে।

মৈত্রেয়ী দেবীর বিষয় ভাবনা ও আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় কবির একটি ছোট্ট ডকুমেন্টারির মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। হিমাদ্রী রায় ভূমিকায় বলেন শুধুমাত্র দুটি লাইনের মাধ্যমে একটি সশস্ত্র সংগ্রামকে আহ্বান করে এমন কবিতা পৃথিবীতে কোন কবি লিখেছেন কিনা তার জানা নেই। অনেক বড় বড় বিপ্লবী কবি আছে কিন্তু মিছিলে না গিয়ে তরুণ আর যুবকদের মিছিলে নামিয়েছিলেন যে কবি তিনি হেলাল হাফিজ।

অনুষ্ঠানে কবিতা পরিবেশন করেন মানবী মৃধা, সোহেলী ফারিয়া, অদিতি ফৌজিয়া, ইশতিয়াক আহমেদ ও মৈত্রেয়ী দেবী। কবির স্মৃতিচারণ করেন শেখ শাহেনেওয়াজ।

হেলাল হাফিজের কবিতার উপর আলোচনায় কবি শহীদুল আলম টুকু বলেন, কবিতার শক্তিই কবিতাকে বাঁচিয়ে রাখে। কবি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।

সাংবাদিক সওগাত আলী সাগর বলেন, ১৯৭৯ থেকে প্রতিটি আন্দোলনে বিপ্লবে হেলাল হাফিজ প্রাসঙ্গিক। কবি দেলওয়ার এলাহী বলেন, কবি প্রেরণার উৎস হয়ে থাকবেন যতদিন অন্যায়ের বিরুদ্ধে শ্লোগান থাকবে।

ফজলুল হক সৈকত বলেন, কবিতায় রাজনৈতিক মঞ্চের স্থান নেই তবে কবিতায় রাজনীতি থাকবে রাজনৈতিক সচেতনতা থাকবে কিন্তু কবিতা দলবাজিকে প্রশ্রয় দেয় না। কোন মিছিলে না গিয়েও কবি হেলাল হাফিজ মানুষকে মিছিলে নামিয়ে ছিলেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন চিত্রকর সৈয়দ ইকবাল, অন্যস্বরের কর্ণধার আহমেদ হোসেন, কবি ও শিল্পী রোকসানা বেগম, চিত্রশিল্পী শারমিন লাকি।

কবি চৈতন্য নাজমুল কবির জন্য ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের প্রস্তাব আনেন এবং সব শেষে রেজিনা রহমান টরন্টো ফিল্ম ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মনিষ রফিক।  শব্দ নিয়ন্ত্রণে ছিলেন গৌতম শিকদার তাকে স্রোতারা করতালি দিয়ে অভিনন্দিত করেন।

হিমাদ্রী রায় সঞ্চালনার ইতি টেনে বলেন, সকলের নিরব মনোযোগ বলে দেয় আমরা আমাদের স্পন্দনে দ্রোহ ও বেদনার কবি হেলাল হাফিজের পঙক্তি বোধে নিয়ে বাড়ি ফিরছি।

ট্যাগ: কবি হেলাল হাফিজটরেন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনস্মৃতিচারণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৭২ এর সংবিধানের কবর হবে, অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ’

পরবর্তী

নিউইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পরবর্তী
নিউইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশি হেফাজতে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বন্দীকে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

শিক্ষার্থীদের ক্ষোভের প্রতীক হিসেবে হাসিনা ও শয়তানের চিত্রাঙ্কন. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে মোছা হলো হাসিনা ঘৃণার দেয়ালচিত্র, শিক্ষার্থীদের ক্ষোভ

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT