বাংলাদেশ

সংসদের বিরোধীদলীয় নেতাদের প্রধানমন্ত্রীর ঈদ-নববর্ষের শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল রোববার ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন।

এছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

বিষয়:ঈদুল ফিতর প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…