বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, সেনা কর্মকর্তা ও কর্মকর্তাদের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন।
মঙ্গলবার ১০ অক্টোবর পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা-যশোর রেল সংযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত মহাসমাবেশ শেষে বিকেলে টঙ্গীপড়ায় তার পৈত্রিক নিবাসে যান এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।
টুঙ্গিপাড়ার বাসভবনে এক রাত কাটিয়ে প্রধানমন্ত্রীর আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তিনি গণভবনে পৌঁছাবেন।





