বাংলাদেশ

প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে, রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল।

প্রধানমন্ত্রী দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

বিষয়:তারেক রহমান নজরুল ইসলাম খান রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…