চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন মন্ত্রীর কারণে শেখ হাসিনার কপালে দাগ?

৯:২৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

“আমার কপালের এ জায়গাটায় এখনও সেলাইয়ের দাগ আছে। কিন্তু তোমরা জান না এ সেলাইয়ের দাগ যার কারণে পড়েছিল তাকেও আমি বর্তমান মন্ত্রিসভায় রেখেছি।”

মঙ্গলবার গণভবনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুই পক্ষের সমঝোতা বৈঠকে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দেন। আর তা প্রকাশ হওয়ার পরই সাড়া পড়ে যায়। ফেসবুকে শুরু হয় অনুসন্ধান: ‘কোন মন্ত্রীর কারণে শেখ হাসিনার কপালে দাগ?’

ফেসবুকে অনেকেই প্রধানমন্ত্রীর বক্তব্যটি পোস্ট করেন। অনেকেই সেই মন্ত্রীর নাম জানতে চান। তবে কেউই সুনির্দিষ্টভাবে কোন মন্ত্রীর নাম উল্লেখ করেননি বা করতে পারেননি।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফী আহামেদ ফেসবুকে লিখেন, “প্রধানমন্ত্রী ওনার কপালের ওপর থেকে চুল সরিয়ে ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, আমার কপালের এ জায়গাটায় এখনও সেলাইয়ের দাগ আছে। কিন্তু তোমরা জান না এ সেলাইয়ের দাগ যার কারণে পড়েছিল তাকেও আমি বর্তমান মন্ত্রিসভায় রেখেছি।”

বেলা ৩ টার দিকে এই পোস্ট দেওয়ার পর এখন পর্যন্ত ৯ জন কমেন্ট করেছেন। অনেকেই ওই মন্ত্রীর নাম জানতে চেয়েছেন কমেন্টে। তবে কেউ সুনির্দিষ্টভাবে সেই মন্ত্রীর নাম উল্লেখ করতে পারেননি।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনকি সম্পাদক আশিকুল পাঠান সেতু ফেসবুকে লিখেন, “শামীম ওসমানের বক্তব্য শেষ হলে প্রধানমন্ত্রী তাকে বলেন, “তুমি মোট ৪১ মিনিট কথা বলেছ। তোমার দীর্ঘ বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। তুমি জেনে রাখ, আমি নীলকণ্ঠ। নীলকণ্ঠর মতোই বিষ পান করেও তা হজম করতে পারি। একপর্যায়ে প্রধানমন্ত্রী তার কপালের ওপর থেকে চুল সরিয়ে ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, আমার কপালের এ জায়গাটায় এখনও সেলাইয়ের দাগ আছে। কিন্তু তোমরা জান না এ সেলাইয়ের দাগ যার কারণে পড়েছিল তাকেও আমি বর্তমান মন্ত্রিসভায় রেখেছি। কারণ আমি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করি না। আমি দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি। যেটা করেছিলেন আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
— বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।
জয়তু জননেত্রী………..”

Reneta

তার এই পোস্টের নিচে এখন পর্যন্ত দশজন কমেন্ট করেছেন। অধিকাংশই প্রধামন্ত্রীর প্রশংসা করে লিখেছেন। একজন সেই মন্ত্রীর নাম জানতে চেয়েছেন। তবে সেই মন্ত্রীর নাম বলতে পারেননি কেউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশামীম ওসমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT