চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বিশ্বব্যাপী পড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৩
প্রবাস সংবাদ
A A

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, আমাদের দেশের মর্যাদা বাড়াচ্ছে।

তিনি বলেন, বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সন্তানেরা পড়াশোনা করছে। এই সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি ছাত্র-ছাত্রীদের বিশ্বমানের তৈরি করার জন্য ও উচ্চ শিক্ষায় বিশ্বব্যাপী পড়ার জন্য ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছেন।

শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে আগত কৃষি বিষয়ে উচ্চ শিক্ষার্থে অধ্যয়নরত নিউ ক্যাসেল ইউনিভার্সিটির ২৫ জন পিএইচডি ফেলো ও বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার্থী তৈরি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সুযোগ পাচ্ছে। কর্মক্ষেত্রেও আমাদের সন্তানদের ব্যাপক সুযোগ দেওয়া হয়। পড়াশোনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় শিক্ষার্থীদের সহযোগিতা করে।

নাছিম বলেন, কৃষিবিদদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মানিত করে গিয়েছিলেন। এখন তার কন্যা শেখ হাসিনাও কৃষিবিদদের তাদের উপযুক্ত সম্মান দিচ্ছেন।কৃষি বিষয়ে যারা দেশের বাহিরে পড়াশোনা করছে তারা ভালো করছে। তাদেরকে বিভিন্নভাবে সরকার সহযোগিতা করছে।

পিএইচডি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে সুযোগ, সমস্যা ও সম্ভাবনার কথা মন দিয়ে শুনেন বাহাউদ্দিন নাছিম। পরবর্তীতে তিনি নিউ ক্যাসেল ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এন্ড এনভারমেন্ট এর ডিক্টেটর এবং গ্লোবাল ইনোভেশন চেয়ার প্রফেসর অজয়ান ভিনুর সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন। আলোচনায় তিনি বাংলাদেশ থেকে আগত ছাত্রদের সমস্যাগুলো, উচ্চ শিক্ষার্থে এবং কৃষি গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করার উপর জোর দেন।

Reneta

এই আলোচনায় আরো অংশ নেন কৃষিবিদ ইনস্টিটিটশন অস্ট্রেলিয়ার সভাপতি এবং ইউনিভার্সিটি অফ সিডনির প্ল্যান্ট ব্রিডার গবেষক ড. আব্দুস সাদেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT