বাংলাদেশ

আগামীকাল টুঙ্গিপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার একদিনের সফরে নিজ জন্মভূমি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার কৃষক এবং দুস্থ নারীদের মাঝে কৃষি উপকরণ ও সেলাই মেশিনছাড়াও নগদ অর্থ বিতরণ করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ৯ মে বিকাল ৪টা ৪৭মিনিটের সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণছাড়াও একটি বাড়ি একটি খামারের সুবিধা ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরন করবেন।

তারপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…