বাংলাদেশ

আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত বৈঠক করছেন, বাংলাদেশের পতাকা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত একটি বৈঠকে বসে আছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি ও বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে জনগনের সেবা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারি মন্ত্রী চেন ঝোয়া আজ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগনের সেবা করব।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। কারণ, তার সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…