বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং ছাড়া উপায় নেই। চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এবং শেখ জামাল ও রোজী জামাল ডরমিটরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে পুরো বিশ্বই সঙ্কটে পড়েছে।






