পরিবেশ

প্লাস্টিক বর্জ্যে ঢাকা পড়েছে রাজধানী

দুই দিনে পাওয়া গেছে প্রায় ৪৮.৭ কেজি প্লাস্টিক বর্জ্য!

বিভিন্ন বয়সের তরুণরা প্লাস্টিক পরিষ্কারে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিষ্কারে অংশগ্রহণ করছে, শহরের রাস্তায় পরিবেশ সচেতনতা প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

 একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যে ভরে গেছে ঢাকা শহরের রাস্তাগুলো।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন–এসডো দুই দিন ব্যাপী ব্র্যান্ড অডিটের মাধ্যমে প্রায় ৪৮.৭ কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে।

বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিক বর্জ্যের পরিমাণ শনাক্ত করার উদ্যোগ হিসেবে এসডো এই ব্র্যান্ড অডিট পরিচালনা করেছে।

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে অডিটটি শুরু হয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, টিএনটি, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, তেজগাঁও কলেজ এবং খামারবাড়ি পর্যন্ত যাত্রা করে বিজয় স্মরণি রোডে এসে শেষ হয়।

লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৫০ জন শিক্ষার্থী এই ব্র্যান্ড অডিটে অংশগ্রহণ করে এবং সেসব স্থান থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে।

এসডোর মহাসচিব ড. শাহরিয়ার হোসেন, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেনসহ স্কুলের শিক্ষকগণ, সাংবাদিক ও এসডোর সদস্যরা অডিটে উপস্থিত ছিলেন।জনপ্রিয় পর্যটন স্থান প্যামপোড়া প্যাগোডার সামনে গ্রুপ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. শাহরিয়ার হোসেনের মতে, ‘‘জিরো ওয়েস্ট পদ্ধতি অবলম্বন করে প্লাস্টিক দূষণের সমাধান করা এবং অতি সহজে প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব।’’

এই ব্র্যান্ড অডিট উদ্যোগটি একটি বৈশ্বিক উদ্যোগ যা ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিক (বিএফএফপি) দ্বারা পরিচালিত হয়। ব্র্যান্ড অডিটটি মূলত জনসচেতনতা বৃদ্ধির জন্য এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর পরিণতি থেকে পরিবেশকে রক্ষা করার জন্য উৎপাদকদের মধ্যে সচেনতা বৃদ্ধির জন্য করা হয়েছে।

বিষয়:প্লাস্টিক বর্জ্য রাজধানী ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…