বাংলাদেশ

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ উপদেষ্টা

পানিসম্পদ উপদেষ্টা বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণের পরিকল্পনা ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিসম্পদ উপদেষ্টা বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ করা হবে। এছাড়াও, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও রেগুলেটর মেরামতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতে বাঁধ ভেঙে যাতে বন্যা না হয়, সেজন্য সমীক্ষা এবং আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থাগুলো এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

রোববার ২২ সেপ্টেম্বর সাম্প্রতিক বন্যায় ফেনী জেলার সোনাগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত ফেনী রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে অবৈধ এবং নিয়মনীতি বিহীনভাবে বালু উত্তোলনের ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য বাঁধ রক্ষায় অবৈধ লিজ বাতিল করা হবে। তিনি বলেন, নদীর অবৈধ দখলও উচ্ছেদ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ বাঁধ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

সেসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী কালিকাপুর ও বল্লামুখা এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থান পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা। তিনি এসময় বলেন, সময়মত বন্যার তথ্য দেওয়ার জন্য ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানানো হবে। এছাড়াও তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ একরাম হোসেন কাওসারের বাবা-মার সাথে সাক্ষাৎ করতে ফেনী জেলার পরশুরাম উপজেলার পাগলীরকুল গ্রামে তাদের বাড়িতে যান। তিনি এসময় কাওসারেরর পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।

বিষয়:পানিসম্পদ উপদেষ্টা বন্যা বাঁধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…