মার্কিন যুদ্ধ বিমানের ধাওয়ায় পাহাড়ে বেসামরিক বিমান বিধ্বস্ত

পাহাড়ে বেসামরিক বিমান বিধ্বস্তের স্থান, পুলিশ ও জরুরি কর্মীরা তদন্তে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নিষিদ্ধ ঘোষিত আকাশ সীমায় প্রবেশের পর একটি বেসামরিক উড়োজাহাজকে ধাওয়া করে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান। তাড়া খেয়ে ভার্জিনিয়ার একটি পাহাড়ে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজটি।
মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের পাইলট ও তিন যাত্রী। তবে কর্তৃপক্ষ বিষয়টি জানালেও নিহতদের নাম পরিচয় প্রকাশ করেনি তারা।
ব্যক্তিগত উড়োজাহাজটি টেনেসির এলিজাবেথটাউন থেকে যাত্রা শুরু করে নিউইয়র্কের লং আইল্যান্ডের দিকে যাচ্ছিল। এর ধ্বংসাবশেষ উদ্ধার করে বিস্তারিত প্রতিবেদন তৈরিতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






