চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পীরজাদাকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A

অভিনেতা পীরজাদা হারুনকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি। এই সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা ও মামলা করা কথা জানান সমিতির নেতারা।

রবিবার (২৫ আগস্ট) বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পীরজাদাকে এমন আল্টিমেটাম দেয়া হয়। এসময় প্রযোজক-পরিবেশক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, তিনি (পীরজাদা হারুন) ক্ষমা না চাইলে, কেউ না করুক এই প্রযোজক ব্যক্তিগতভাবে তার নামে মামলা করবেন।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পীরজাদা হারুনকে কোনো সিনেমায় না নেওয়ার অনুরোধ জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এফডিসি নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করায় পীরজাদার বিরুদ্ধে এমন আল্টিমেটাম। জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে পীরজাদা হারুন বলেছিলেন, এফডিসিতে ১২০টি রুম আছে বিভিন্ন প্রযোজকদের নামে। সেখানে মাদক ও নারী ব্যবসাসহ সব কিছু হতো। এমডিকে অবগত করে তখন রুমগুলো দখল মুক্ত করি। সন্ধ্যার পর থেকে এফডিসিতে মাদক সেবন ও নারী ব্যবসা হয়। ওই রুমগুলো আবার দখল হয়েছে। এগুলো বন্ধ করা দরকার। এফডিসি পবিত্র জায়গা। পবিত্র জায়গা পবিত্র রাখতে হবে।

এফডিসি নিয়ে পীরজাদার এমন ভাষ্যের কারণেই এফডিসি ভিত্তিক সংগঠনগুলো এই অভিনেতার বিরুদ্ধে সরব হয়েছেন। তবে আল্টিমেটামকে গায়ে মাখছেন না পীরজাদা। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতি ছাড়া এফডিসিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার কেউ রাখে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিপীরজাদাপীরজাদা হারুনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT