শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে যথারীতি সশরীরে ক্লাস ও পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ভবনের ছবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ভবন, ক্যাম্পাসের সুন্দর দৃশ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচিত চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশের চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী বুধবার (৮ মে) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ রোববার (৬ মে) সিন্ধান্ত অনুমোদন করেন।

এরআগে, তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

গত ২১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে। তবে চলমান পরীক্ষা সরাসরি নেওয়া হবে। তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে আসায় সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয়তীব্র তাপদাহ সহনশীলসশরীরে ক্লাস ও পরীক্ষা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…