বাংলাদেশ

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের মৃত্যুতে সংস্কৃ‌তি উপদেষ্টার শোক

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের ছবি, শোক প্রকাশের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকচিত্রী চঞ্চল মাহমুদের ছবি, শোক প্রকাশের জন্য, বাংলাদেশি সাংবাদিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

শনিবার ২১ জুন প্রকাশিত এক শোক বার্তায় উপদেষ্টা বলেন, আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন।

শুক্রবার ২০ জুন রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে মারা যান তিনি মৃত্যুকালে চঞ্চলে মাহমুদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘ দিন হৃদরোগে আক্রান্ত ছিলেন।

শ্রদ্ধা জানানোর জন্য শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে চঞ্চল মাহমুদের মরদেহ রাখা হয়। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।

চঞ্চল মাহমুদ ছিলেন বাংলাদেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির ধারক। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখান থেকে অনেক আলোকচিত্রী তৈরি হয়েছেন।

বিষয়:আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…