চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ছবি শেয়ার করে যা বললেন দীপ্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বিনোদন
A A

চ্যানেল আই-এর টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ একাধিক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আলোচিত হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করলেন। নিজের বিশেষ দিনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

নিজের ফেসবুক পেজে বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেন দীপ্তি। ছবিগুলোতে স্বামী মুশতাক ইবনে আইয়ুবের সঙ্গে তাদের জীবনের নতুন অধ্যায়ের নানা আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে।

ছবিগুলোর সঙ্গে একটি হৃদয়ছোঁয়া বার্তাও শেয়ার করেছেন এই উপস্থাপিকা। তিনি লিখেছেন, “যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান!”

এরপর ইংরেজিতে স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়ে দীপ্তি লেখেন, “He is the purest soul I’ve ever met. The love for you comes with deep respect. Let’s start the journey gentleman.”

দীপ্তির এই পোস্টে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী এবং ভক্তরা। অনেকেই নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীপ্তি চৌধুরী ও মুশতাক ইবনে আইয়ুবের আকদ সম্পন্ন হয়।

Reneta

বিয়ের খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে দীপ্তি জানিয়েছিলেন, “আজকে আমাদের আকদ হয়েছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাবো। সবার কাছে দোয়া কামনা করছি।”

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের ছবিগুলোতে দীপ্তি ও মুশতাককে দেখা গেছে হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় আবদ্ধ এক দম্পতি হিসেবে। নতুন জীবনের এই যাত্রায় তাদের শুভকামনা জানিয়েছেন শোবিজ ও গণমাধ্যম অঙ্গনের অসংখ্য মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপিকাচ্যানেল আইটেলিভিশনদীপ্তি চৌধুরীলিড বিনোদনশোবিজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা করেছে হাগিংফেসে

জুলাই ২২, ২০২৬

কষ্টটা অনেক বেশি এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে: মেসি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ডিআরইউ’র শোক

জুলাই ২২, ২০২৬

আয়ু বাড়লেও কমছে সুস্থ জীবনযাপনের সময়: গবেষণা

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT