চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ৩ দিনব্যাপী ফিনিক্স ফটোগ্রাফি প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
বিনোদন
A A
প্রদর্শনীতে দর্শক ও অতিথিরা ছবি দেখছেন ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো ৩ দিনব্যাপী ফিনিক্স ফটোগ্রাফি প্রদর্শনী ও ফিনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্লানেট অ্যাওয়ার্ড। ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে সোমবার (২০ জুন) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হলো বুধবার।

কোভিডের কারণে ২০১৯-২০২০ এর প্রদর্শনী ও প্রতিযোগিতা এবার একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অংশ নেন ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৈয়দ সাখাওয়াত কামাল, সহ-সভাপতি সুলতানা নাসিরা, জেনারেল সেক্রেটারি মো. আনিসুর রহমান, সোসাইটির ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিটিভ গোবিন্দ চক্র, ঢাকাস্থ ভূটান অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) কাঞ্চো থিনলে প্রমুখ।

আয়োজন ঘুরে দেখে তারা বলেন, আলোকচিত্রের জন্য বিশ্বের বিশেষ কিছু জায়গা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সেসব দেশ অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেসব দেশের অন্যতম। বাংলাদেশের আলোকচিত্রীরাও নিজের কাজের মধ্য দিয়ে বিশ্বের কাছে তাদের দেশকে তুলে ধরতে পেরেছেন।

ফিনিক্স ফটোগ্রাফি প্রদর্শনী সমাপ্তি অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে অংশ নিতে ২০১৯ সালে ৪৫টি দেশ অংশগ্রহণ করে ও ছবি জমা পড়ে ১ হাজার ৫২৩টি। ২০২০ সালে ৬২টি দেশ অংশগ্রহণ করেছে ও ছবি জমা পড়েছে ৬ হাজার ৭৩২টি। সেখান থেকে বাছাই করা ১০০টি ছবি নিয়ে শুরু হয় এ প্রদর্শনী।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ফিনিক্স ফটোগ্রাফিক সোসাইটি ও ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকার নির্বাচিত আলোকচিত্রীদের ছবি।

ট্যাগ: প্রদর্শনীফটোগ্রাফিবাংলাদেশভারতভূটান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুইমিংপুলে জ্ঞান হারালেন সাঁতারু, অতঃপর…

পরবর্তী

‘ফ্রি হিট’ নির্ধারণ করবে দর্শক, ৬ উইকেট হারালেই অলআউট

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে আনন্দিত ও উল্লসিত, খেলার মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্রি হিট’ নির্ধারণ করবে দর্শক, ৬ উইকেট হারালেই অলআউট

জেল থেকে পালানো কয়েদি গ্রেপ্তার, বাংলাদেশি পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মই বেয়ে জেল পালানো কয়েদি গ্রেপ্তার

সর্বশেষ

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT