যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে কক্সবাজারবাসীর মুখ উজ্জ্বল করেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আহমদ সাকিব সিনা।
মেধাবী ছাত্র আহমদ সাকিব সিনা কক্সবাজারের সন্তান ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার সাবেক কক্সবাজার প্রতিনিধি মিসেস শাহেদা আহমদের জ্যেষ্ঠ সন্তান।
আহমদ সাকিব সিনা ঢাকার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করার পর ২০১৬ সালে স্কলারশিপ নিয়ে স্বনামধন্য মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার উদ্দেশে আমেরিকা পাড়ি দিয়েছিলেন।
ইঞ্জিনিয়ার আহমদ সাকিব সিনার গবেষণার বিষয় ছিল ‘ভার্চুয়াল রিয়্যালিটি ফ্যাশন পোশাকের দোকানে খুচরা সবুজায়ন এবং আলোর তাপমাত্রার প্রভাব অনুসন্ধান করা।’
মেধাবী ছাত্র আহমদ সাকিব সিনা কক্সবাজার শহরের প্রভাতী শিশু শিক্ষা নিকেতন, কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকার নটরডেম কলেজ, ঢাকার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও সর্বশেষ আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।







