বিনোদন

এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’

১৬ ফেব্রুয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত এ ছবিটি দেখা যাবে অস্ট্রেলিয়ায়

বাংলাদেশি সিনেমার পোস্টার, নারী ও পুরুষ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার পোস্টারে একজন নারী ও একজন পুরুষ চরিত্রের ছবি, যা সিনেমার গল্পের ধারণা দেয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত এ ছবিটি চলবে দেশটিতে।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞতিতে জানায়, HOYTS (হয়টস্) Bankstown হলে এবং ১৮ ফেব্রুয়ারি রবিবার দেখানো হবে Campbelltown এর Dumaresq (ডুমারেস্ক) Street Cinema তে। সময়সূচি পেতে ভিজিট করতে হবে বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইট।

নূরুল আলম আতিক পরিচালিত ৯২ মিনিটের এই ছবিতে আরো রয়েছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। ছবি মুক্তির দুদিন আগে প্রিমিয়ারে আসার ঠিক আগে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান অভিনেতা আহমেদ রুবেল। পরে বেরসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

‘পেয়ারার সুবাস’ নির্মাণ সংস্থা জানিয়েছে, এই ছবিটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকেই!

গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

বিষয়:অস্ট্রেলিয়াআহমেদ রুবেলচরকিপেয়ারার সুবাসলিড বিনোদনসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…