অপরাধ

ফরহাদ মজহার ও ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

পেট্রল বোমা তৈরির জন্য ব্যবহৃত সামগ্রী, কাঁচা মাল ও জ্বলন্ত উপকরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দুটি পেট্রল বোমা তৈরির জন্য ব্যবহৃত সামগ্রী দেখা যাচ্ছে, একটি কাঁচা মাল ও জ্বলন্ত উপকরণ সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কিংবা কেনও এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন স্যাররা ঘটনাস্থলে আছে। সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…