চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
২:৪৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২২
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রুহুল আমিন (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দুই জনে দাঁড়ালো। নিহত রুহুল আমিন সুকাশ ইউনিয়নের দশোপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সকালে রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আলফোর রহমান ও সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ার্ড মাস্টার আলফোর রহমান জানান, ভোরে রুহুল আমিন মারা যান। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার বলেন, রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। তবে রাজপাড়া থানা থেকে এখনো তাদের বিষয়টি জানানো হয়নি।

এর আগে রোববার রাতে এ ঘটনায় আফতাব হোসেন নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হন। তিনি স্থানীয় সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Reneta

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।

১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দশোপাড়ার বাড়িতে হামলা চালান। ওই হামলার কিছু সময় পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে গিয়ে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আফতাবের সারা শরীরে জখম করেন তারা। পরে স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জামতলী বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT